বার্তা সংস্থা ইকনা'র সাথে এক সাক্ষাৎকারে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত দ্বিতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ক্যামেরনের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি 'মূসা জায়দান' বলেন:
বার্তা সংস্থা ইকনা: ক্যামেরনের প্রতিনিধি 'মূসা জায়দান' দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত ২য় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে অংশগ্রহণ করেন। ইসলাম প্রজাতন্ত্র ইরানে থাকাাবস্থায় তিনি বার্তা সংস্থা ইকনা'য় এক সাক্ষাৎকার প্রদান করেন। সাক্ষাৎকারটি তুলে ধরা হল:
প্রথমে আপনার পরিচয় দেন এবং ক্যামেরনের কোন কোন শহরে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন?
আমার নাম মূসা জায়দান। বয়স ১৮। ক্যামেরনের কুসারী শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।
আপনি কি জন্ম থেকে অন্ধ, না কি কোন কারণে আপনার দৃষ্টিশক্তি হারিয়েছেন?
না! আমি জন্ম থেকে অন্ধ নয়। জন্মের সময় মহান আল্লাহর নেয়ামত দৃষ্টিশক্তি আমার ছিল। পাঁচ বছর বয়সে চক্ষু রোগের কারণে আমি দৃষ্টি শক্তি হারায়।
কখন থেকে কুরআন হেফজ করতে শুরু করেন?
২০১৩ সাল থেকে কুরআন হেফজ করতে শুরু করি। আমার বাবার ভালবাসার অনুপ্রেরণায় আমি কুরআন হেফজ করি। আমি নাইজেরিয়ায় কুরআন শিক্ষা অর্জন করি। ক্যামেরুনের প্রতিনিধি হয়ে আমি ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।
পূর্বে আপনি কোন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন?
না! এর পূর্বে আমি কোন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি।
ইরানের প্রতিযোগিতা কেমন ছিল?
প্রতিযোগিতা ভালো ছিল এবং তেমন কোন সমস্যা ছিল না।
আপনার কুরআনের শিক্ষকদের সম্পর্কে কিছু বলেন?
আমি শেখ আমরুল আমিনের নিকট কুরআন শিক্ষা অর্জন করি। এছাড়াও আম্বার আলভাদা এবং আব্দুল হিমানের নিকটেও কুরআন শিক্ষা অর্জন করেছি।
কীভাবে কুরআন হেফজ করেছেন?
আমার শিক্ষক আমাকে প্রতিদিন পাঁচটি আয়াত করে তিলাওয়াত ও মুখস্থ করার জন্য দিতেন এবং আমি প্রতিদিন ঐ পাঁচটি আয়াত মুখস্থ করতাম। এভাবে অব্যাহত দেয় এবং পরবর্তীতে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়।
কুরআন হেফজের জন্য কোন বিশেষ প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন কি?
না! আমি কোন বিশেষ প্রতিষ্ঠানে না যেয়েই আমার নিজ গৃহে চর্চা করে মহান আল্লাহর বানী হেফজ করতে সক্ষম হয়েছি।
iqna