IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিন (অডিও)

0:00 - May 18, 2017
সংবাদ: 2603107
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিনের অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ রাতে শেষ হয়েছে।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিন (অডিও)

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার তৃতীয় দিন সকালে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে নারী ও পুরুষ প্রতিযোগীগণ অংশগ্রহণ করেছেন।

আজ রাতে ক্বিরাত বিভাগে চীনের 'সাইফ আল-দ্বীন' সূরা রা'দের ১৯ নম্বর আয়াত তিলাওয়াতের মাধ্যমে তৃতীয় দিনের প্রতিযোগিতা শুরু করেন। অতঃপর বসনিয়া ও হার্জেগোভিনার নারী প্রতিনিধি 'আদসা অগনাহু জিতস' এবং কানাডার 'মুহাম্মাদ মায়রুফ হুসাইন' সূরা মু'মেনুনের ৫১ নম্বর আয়াত তিলাওয়াত করেন। চীনের নারী প্রতিযোগী 'আসিয়া' এবং ব্রুনেইয়ের প্রতিনিধি 'উগু মুহাম্মাদ আদিব আল আমিন ইবনে ফাগিরান হাজ মারযুক্বী' সূরা নিসার ৩৪ নম্বর আয়াত তিলাওয়াত করেন এবং জিম্বাবুয়ের প্রতিযোগী 'অদাম মামাদী' সূরা অলে ইমরানের ৬২ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

আজ রাতে ব্রুনেইয়ের প্রতিযোগী তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে দর্শকদের মনোজয় করেছেন। প্রতিযোগিতার তিন দিনের মধ্যে ব্রুনেইয়ের প্রতিযোগীই শ্রেষ্ঠ তিলাওয়াত করেছেন। এছাড়াও কানাডার ১৫ বছরের ক্বারিরও ভালো পারফর্মেন্স ছিল। কানাডার প্রতিনিধি মুহাম্মাদ মায়রুফ হুসাইন' ইসলামী বিশ্বের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন।

আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কয়েকজনের তিলাওয়াত ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

চীনের 'সাইফ আল-দ্বীন'-এর তিলাওয়াত

تلاوت «سیف الدین» از چین

কানাডার 'মুহাম্মাদ মায়রুফ হুাসাইনে'র তিলাওয়াত

تلاوت «محمد معروف حسین» از کانادا

ব্রুনেইয়ের 'উগু মুহাম্মাদ আদিব আল আমিন ইবনে ফাগিরান হাজ মারযুক্বী'-এর তিলাওয়াত

تلاوت «أوغکو محمد ادیب الامین بن فغیرن حاج مرزوقی» از برونئی

জিম্বাবুয়ের 'আদাম মামাদী'র তিলাওয়াত

«آدم ممادی» از زیمباوه

বসনিয়া ও হার্জেগোভিনার 'আদসা অগনাহু জিতস'-এর তিলাওয়াত

«نیاز آغنهوجیتش» از بوسنی و هرزگوین

iqna



captcha