
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন আলী (আ.) থেকে বর্ণিত হয়েছে: মানুষের শ্রেষ্ঠত্ব ও ম হত্ব ছয়টি বিষয়ের মধ্যে নিহিত; এগুলোর মধ্যে তিনটি হচ্ছে স্বদেশে সম্পন্ন হয় যথা: পবিত্র কোরআন তেলাওয়াত, আল্লাহর ঘর তথা মসজিদের তদারকি ও সমৃদ্ধিসাধন এবং আল্লাহ পছন্দনীয় বন্ধু নির্বাচন করা। আর অপর তিনটি সফরে সম্পন্ন হয়ে থাকে; যথা: সফরে অন্যকে সহায়তা করা, সফর সঙ্গীদের সাথে উত্তম আচরণ করা এবং সমাজের লোকদের সাথে সদ্ব্যবহার করা। (এরশাদুল কুলুব, পৃ.৭৭।)
মসজিদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বের প্রতি ইশারা করে আমিরুল মু’মিনিন আলী (আ.) বলেছেন: যে ব্যক্তি মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার প্রতি উত্তম প্রতিদান দিবেন এবং তার আমলনামাকে ডান হাতে প্রদান করবেন। (আল মাহাসেন, পৃ. ৫৪)