IQNA

23:57 - May 25, 2017
সংবাদ: 2603148

আয়াতুল্লাহ ঈসা কাসিমের নির্জন কারাবাস

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের সরকার সেদেশের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ ঈসা কাসিমের সাথে তার পরিবারের সদস্য এমনকি তার সন্তানদের সাথেও সাক্ষাত বন্ধ করে দিয়েছে।

সেদিন শুধুমাত্র ইরান ও সিরিয়া সাহায্য করেছিল: হিজবুল্লাহ

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে বাহরাইনের এক প্রতিবাদী নেতা বলেছেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, আয়াতুল্লাহ ঈসা কাসিমকে গৃহবন্দি করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তার বাড়ি অবরোধ করে রেখেছে। বাহরাইনের সরকার আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের সাথে তার সন্তানদেরকেও দেখা করতে দেয়া হচ্ছে না।

বাহরাইনের এই প্রতিবাদী নেতা গুরুত্বারোপ করে বলেন: আয়াতুল্লাহ ঈসা কাসিমের সুরক্ষার দায়িত্ব বর্তমানে সরকার পালন করছে।

উল্লেখ্য, গতরাতে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের বাড়ি অবরুদ্ধ করার প্রতিবাদে বাহরাইনে জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে বাহরাইনের নিরাপত্তা বাহিনী বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

iqna



captcha