বার্তা সংস্থা ইকনা: কায়রোর দক্ষিণাঞ্চলের আইনজীবীদের পক্ষ থেকে "আল-নাহরী" ক্লাবে 'আল মায়াদী' এলাকার আইনজীবীদের জন্য উক্ত কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সাদী আল বালাদ সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাতকারে কায়রোর দক্ষিণাঞ্চলের আইনজীবী সমিতির তহবিল সচিব 'হাসান আবু ঈসা' বলেন: এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী গতকাল নিজেদের দরখাস্ত প্রদান করেছেন।
তিনি বলেন: উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে ২৬শে রমজান পুরস্কার বিতরণ করা হবে।
iqna