IQNA

20:58 - May 30, 2017
সংবাদ: 2603176

পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্দোনেশিয়ায় কুরআন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্দোনেশিয়ার "আচেহ" প্রদেশে মাস ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্দোনেশিয়ায় কুরআন প্রতিযোগিতা
পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্দোনেশিয়ায় কুরআন প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কুরআন প্রতিযোগিতা ও বিভিন্ন ধরণের কুরআনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও আচেহের রমজান ফেস্টিভালে আজান প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। কুরআন হেফজ ও ক্বিরাত প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়েছে।
রমজানের গ্রাম্য উৎসব সেদেশের অচেহ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ইফতার ও সেহেরীর জন্য স্থানীয় অধিবাসীরা সেখানে বিভিন্ন ধরণের খাবার নির্মাণ করে দর্শনার্থীদের মাঝে বিতরণ করছে।
"যিকরে আকবার" নামে রমজানের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আচেহের "বাইত আল-রহমান" জামে মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলে একসঙ্গে মহান আল্লাহর প্রশংসায় হামদ পরিবেশন করবে।
এছাড়াও, পবিত্র রমজানের বিকালে পর্যটকগণ যাদুঘর ও পর্যটক স্পটগুলো ভ্রমণ করে দেখতে পারবেন।
এছাড়াও ইফতার পার্টি, তারাবির নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, কুরআন খতমের অনুষ্ঠান, লাইলাতুল কদরের অনুষ্ঠান সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
iqna




captcha