IQNA

21:27 - May 31, 2017
সংবাদ: 2603187

আবির্ভাবের পর ইমাম মাহদীর(আ.) প্রথম ভাষণ

তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তোমাদের জন্য হুজ্জাত পরিপূর্ণ করেছেন। তিনি তোমাদের হেদায়াতের জন্য নবী পাঠিয়েছেন এবং কুরআন অবতীর্ণ করেছেন।

আবির্ভাবের পর ইমাম মাহদীর(আ.) প্রথম ভাষণ

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) পবিত্র কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করে বলবেন, «بَقِیَّةُ اللَّهِ خَيْرٌ لَّکُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ» আমিই হচ্ছি বাকিয়াতুল্লাহ। আর তখন সকল মু’মিনরা বলবেন, «السلام علیک یا بقیة الله فی ارضه.» আপনার প্রতি সালাম হে পৃথিবীর বুকে আল্লাহর হুজ্জাত এবং সঞ্চিত সম্পদ।

ইমাম বাকের (আ.) বলেছেন, ইমাম মাহদী(আ.) ঈশার নামাজের সময় মক্কায় আবির্ভূত হবেন, তার এক হাতে মহানবীর পতাকা, গায়ে তার জামা এবং অন্য হাতে মহানবীর তলোয়ার থাকবে। নামাজের পর তিনি বলবেন: তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তোমাদের জন্য হুজ্জাত পরিপূর্ণ করেছেন। তিনি তোমাদের হেদায়াতের জন্য নবী পাঠিয়েছেন এবং কোরআন অবতীর্ণ করেছেন।

আল্লাহ তোমাদেরকে বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আর তার রাসুলের আনুগত্য কর। কোরআন যা যা জীবন্ত করতে বলেছে তা জীবন্ত কর এবং যা ধ্বংস করতে বলেছে তা ধ্বংস কর। হেদায়াত ও তাকওয়ার পথে সহযোগিতা কর, কেননা কিয়ামত ঘনিয়ে এসেছে।

আমি তোমাদেরকে আল্লাহ ও রাসুলের পথে দাওয়াত করছি। কোরআনের উপর আমল কর এবং নবীর সুন্নতকে জীবন্ত কর। এরপর তার ৩১৩জন সাথীদের নিয়ে বিপ্লবী মিশন শুরু করবেন। (ইবনে হামাদের ফিতান গ্রন্থ, পৃ: ৯৫, এবং সাইয়্যেদ ইবনে তাউসের মালাহেম গ্রন্থ)
captcha