IQNA

কারা কিয়ামতের দিন আমিরুল মু’মিনিন আলীর (আ.) সাথে থাকবে?

11:38 - June 08, 2017
সংবাদ: 2603214
মানবেতিহাসে রাসূলুল্লাহর (সা.) পর সবচেয়ে ফজিলতপূর্ণ ও ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিত্ব হলেন আমিরুল মু’মিনিন আলী (আ.)। রাসূলের (সা.) হাদীস অনুযায়ী আল্লাহ ও রাসূলের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হলেন আলী ইবনে আবি তালিব (আ.)।


আমিরুল মু’মিনিন আলী (আ.) একটি হাদীসে উল্লেখ করেছেন যে, কিয়ামতের দিন কারা তার সাথে এবং তার সমপর্যায়ে থাকার সৌভাগ্য অর্জন করবে।

তিনি বলেছেন:

«ألا فَمَن ثَبَتَ مِنهُم عَلَی دینِهِ وَ لَم یَقسُ قَلبُهُ لِطولِ أمَدِ غَیبَةِ إمامِهِ فَهو مَعی فی دَرَجَتی یَومَ القیامَة»

অর্থাৎ জেনেরেখ! যারা সর্বশেষ মাসুম ইমাম, তথা ইমাম মাহদীর গাইবাত তথা অন্তর্ধানকালে আল্লাহর দ্বীনের প্রতি অটল ও অনঢ় থাকবে এবং গাইবাতের মেয়াদ দীর্ঘ হওয়া সত্বেও স্বীয় যুগের ইমামকে অস্বীকার করবে না; তারা কিয়ামতের দিন আমার সহবস্থানে থাকার সৌভাগ্য অর্জন করবে।

সূত্র: বিহারুল আনওয়ার, ৫১তম খণ্ড, পৃ.১০৯

captcha