IQNA

ইরাকে দায়েশের বোমা হামলায় নিহত ৯, আহত ১৬

23:42 - June 09, 2017
সংবাদ: 2603218
ইরাকে দায়েশের বোমা হামলায় নিহত ৯, আহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় আজ(শুক্রবার) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
ইরাকে দায়েশের বোমা হামলায় নিহত ৯, আহত ১৬
বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী কারবালার পূর্বে মুসাইয়েব শহরের একটি ব্যস্ত বাজারে এ হামলা চালানো হয়েছে।
হামলাকারী মহিলা ছিল বলে কোনো কোনো খবরে বলা হয়েছে। দায়েশের  সংবাদ সংস্থা আমাকে দেয়া বিবৃতিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীটি আজকের বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
ইরাকে দায়েশের রাজধানী হিসাবে পরিচিত মসুল নগরী থেকে প্রায় উৎখাতের পথে রয়েছে এ গোষ্ঠী । প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে মসুল যখন মুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তখন এ ন্যাক্কারজনক বোমা হামলা করা হলো। অক্টোবর মাস থেকে মসুল নগরী মুক্ত করার অভিযান শুরু হয়েছে।
iqna


captcha