IQNA

16:24 - June 12, 2017
সংবাদ: 2603247

কুরআন শিক্ষা চর্চার উপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক: "কুরআন নাযিল দিবস" উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক তার বিশেষ বার্তায় বলেন: "যারা পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণ করবে, বুঝবে এবং তার দৈনন্দিন জীবনে সেই শিক্ষা বাস্তবায়িত করবে, সে পবিত্র কুরআনের রক্ষকে পরিণত হবে।

কুরআন শিক্ষা চর্চার উপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বার্তা বলেন: এই পবিত্র মাসে ইসলামের নামে চরমপন্থি দল ও সন্ত্রাসী গোষ্ঠী গণহত্যা ও সহিংসতা চালিয়ে পবিত্র কুরআনের অবমাননা করেছে।

তিনি বলেন: ইসলামের নামে সন্ত্রাসীরা যে সহিংসতা লিপ্ত হচ্ছে, তা সম্পূর্ণরূপে কুরআন পরিপন্থী। এসকল গোষ্ঠীর কার্যক্রম রহমত, মানবতা ও ন্যায়েরও পরিপন্থী।

নাজিব তুন রাজাক বলেন: যদি এই সমস্যার কোন সুরাহা না হয়, তাহলে অতি শীঘ্রই স্বল্পজ্ঞানী ব্যক্তিদের মধ্যে কুরআন সম্পর্কে ভ্রান্তি ধারণা বিরাজ করবে।

তিনি বলেন: মুসলমানেরা একে অপরের সহযোগিতার মাধ্যমে পবিত্র কুরআনকে সম্মাননা প্রদর্শন এবং তার শিক্ষাকে বাস্তবায়ন করতে পারে। এছাড়াও তারা একত্রিত হয়ে সন্ত্রাসীদের সকল প্রচেষ্টা ও কার্যক্রম প্রতিহত করতে পারে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন: মালয়েশিয়া শুধুমাত্র একটি ইসলামী দেশ হিসেবে প্রসিদ্ধ নয়; বরং এই দেশে কুরআন শিক্ষা বিস্তারের উপর যথেষ্ট গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় "কুরআন নাযিল দিবস" উপলক্ষে বিশেষ ধর্মীয় উৎসব পালন করা হয়।

iqna


captcha