আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সবগুলো ক্ষেপণাস্ত্র সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরের দায়েশের ঘটিতে সঠিকভাবে আঘাত হেনেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক এই অপারেশন সঠিকভাবে সফল হয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৩৬০ জন সন্ত্রাসী খতম হয়েছে।