IQNA

14:17 - June 20, 2017
সংবাদ: 2603292

লন্ডনে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে একটি মসজিদের সামনে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন এক বাংলাদেশী। তবে তার নাম জানা যায় নি।

লন্ডনে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলায়  নিহত বাংলাদেশী
লন্ডনে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলায়  নিহত বাংলাদেশী
বার্তা সংস্থা ইকনা: রোববার রাতে তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতেই একদল মুসলিমের ওপর ভ্যান উঠিয়ে দেয় সন্ত্রাসীরা। এতে মারা যান ওই বাংলাদেশী।
আহত হয়েছেন ৮ থেকে ১০ জন। তাদের মধ্যে আর কোনো বাংলাদেশী আছেন কিনা তা জানা যায় নি। লন্ডন পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।
লন্ডনের অনলাইন দ্য টেলিগ্রাফ ও স্কাই নিউজ এ খবর দিয়েছে। এতে সুলতান আহমেদ (৩৪) নামে একজনকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি নিহত বাংলাদেশীকে সনাক্ত করেছেন। তিনি বলেছেন, নিহত ব্যক্তি বাংলাদেশী একজন প্রবীণ ব্যক্তি।
bn.mtnews24
captcha