আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ২৫শে জুন ঈদুল ফিতরের নামাজ পরার সময় মসজিদের ভিতরে অজ্ঞান হয়ে যান।

বার্তা সংস্থা ইকনা: রজব তাইয়্যেব জ্ঞান হারানোর সাথে সাথে দেহরক্ষী দ্রুত তার দিকে ছুটে যায় এবং তার চিকিৎসার জন্য ঘটনাস্থলে ডাক্তার উপস্থিত হয়। তবে কোন সাংবাদিককে মসজিদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ঈদের নামাজের রজব তাইয়্যেব এরদোগান সাংবাদিকদের সাথে দেখা করেন। এসময় তিনি বলেন: ডায়াবেটিস এবং পেশার বৃদ্ধি পাওয়া জন্য আমার শরীর খারাপ হয়। তবে এখন ভালো অনুভব করছি।
উল্লেখ্য, তুরস্কের ধর্ম প্রতিমন্ত্রী পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ঘুরমাঝ আজ সেদেশে পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।