IQNA

16:24 - June 27, 2017
সংবাদ: 2603336

আবারও সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গোলান উপত্যকায় সিরিয় বাহিনীর অবস্থানে ধারাবাহিক বিমান হামলা করেছে ইহুদিবাদী ইসরাইল। অধিকৃত গোলানে সিরিয়া থেকে ১০ মর্টারের গোলা নিক্ষেপের অজুহাতে উপুর্যপরি দ্বিতীয় দিনের মতো এ হামলা চালানো হলো।

আবারও সিরিয়ায় হামলা চালাল ইসরাইল
আবারও সিরিয়ায় হামলা চালাল ইসরাইল
বার্তা সংস্থা ইকনা: লেবানন ভিত্তিক আল-মায়েদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার উভচর গোলন্দাজ গাড়ির বিরুদ্ধে বিমান হামলা করা হয়েছে। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি সীমান্তের কাছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কৌশলগত অঞ্চল কুইনিত্রাতে এ হামলা করা হয়েছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরাইল দাবি করেছে, অন্তঃকলহে নিয়োজিত সিরিয় গোষ্ঠীগুলোর নির্বিচারে গুলিগোলা বর্ষণের জবাবে  হামলা করা হয়।
সিরিয়ার দু’টি গোলান্দায অবস্থান এবং একটি গোলাবাহী ট্রাক লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী হামলা করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও এতে উল্লেখ করা হয়।
iqna
captcha