IQNA

মুসলমানদের ওপর হামলার দায়ে ইসলাম বিদ্বেষীর ১২ বছর কারাদণ্ড

22:55 - July 07, 2017
সংবাদ: 2603385
মুসলমানদের ওপর হামলার দায়ে ইসলাম বিদ্বেষীর ১২ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালেরে জুলাই মাসে লন্ডনের "ম্যানর পার্ক" এলাকায় এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি বেশ কয়েক জন মুসলিম ব্যক্তির ওপর গাড়ি হামলা চালায়। মুসলমানদের ওপর এই হামলার দায়ে ৫ম জুলাই ঘাতকে ১২ বছরের কারাদণ্ডের দণ্ডিত করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: গত বছর লন্ডনের স্টিফেন শহরের ম্যানর পার্ক এলাকায় মুসলমানদের ঈদুল ফিতরের উৎসব পালন করার সময় ইকুলিল (২৫) নামক এক ব্যক্তি মুসলমানদের উদ্দেশ্য করে গাড়ি হামলা চালায়। ইসলাম বিদ্বেষী ইকুলিলের হামলায় দুই জন গুরুত্বর আহত হন।
লন্ডনের পুলিশ জানিয়েছে, ঘাতক অস্ত্র হিসেবে নিজের গাড়িকে ব্যবহার করেছে এবং উপস্থিত সকল মুসলমানদের গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা চালিয়েছে।
এই অভিযোগে বুধবার আদালত ঘাতক ইকুলিলকে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।
iqna



captcha