IQNA

23:02 - July 19, 2017
সংবাদ: 2603463

ইমাম মাহদীর রাষ্ট্রে জ্ঞানের দ্রুত বিস্তার ঘটবে

ইমাম বাকের(আ.) বলেছেন, আমাদের কায়েমের আবির্ভাবের কালে যারা তার দেখা পাবে তারা তাকে এভাবে সালাম দিবে: হে নবীর আহলে বাইতের সদস্য, হে জ্ঞানের খনি, হে নবীর উত্তরাধিকারী আপনার উপর সালাম।

ইমাম মাহদীর রাষ্ট্রে জ্ঞানের দ্রুত বিস্তার ঘটবে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর রাষ্ট্র হবে দুনিয়ার সব থেকে সেরা ও সর্ব শ্রেষ্ঠ রাষ্ট্র। কেননা এই রাষ্ট্রের প্রধান হলেন জ্ঞানের ভাণ্ডার। তিনি সরাসরি আল্লাহর মাধ্যমে পরিচালিত হবে।

ইমাম মাহদী(আ.) নবীদের সমপরিমাণ জ্ঞানের অধিকারী হবেন না বরং তাদের থেকে ১৩গুণ বেশী জ্ঞানের অধিকারী হবেন এবং তার সময়ে জ্ঞানের সর্বোচ্চ উন্নতি ও বিকাশ ঘটবে।

আর এভাবে বিশ্বে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির অঙ্গনে ঘটবে আমূল পরিবর্তন ও বড় ধরনের বিপ্লব।

ইমাম মাহদীর জ্ঞান ও প্রভাব দেখে বিশ্বের সকলেই হতভম্ব হয়ে যাবে। সবাই ইমাম মাহদীর কাছে আত্মসমর্পণ করবে। আর তখন বিশ্বে প্রতিষ্ঠিত হবে ঐশী একত্ববাদী ইসলামী রাষ্ট্র। শাবিস্তান
captcha