IQNA

14:27 - August 01, 2017
সংবাদ: 2603546

আবির্ভাবের পর ইমাম মাহদীর হুকুমতের স্থান

আন্তর্জাতিক ডেস্ক: বহু হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী (আ.) আবির্ভাবের পর ঐতিহাসিক কুফা শহরে তার হুকুমতের রাজধানী গড়ে তুলবেন।

আবির্ভাবের পর ইমাম মাহদীর হুকুমতের স্থান
আবির্ভাবের পর ইমাম মাহদীর হুকুমতের স্থান
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এতে কোন সন্দেহ নেই যে, ইমাম মাহদী (আ.)-এর হুকুমত হচেছ বিশ্বজনীন৷ কেননা তিনি হচেছন সমগ্র মানব জাতির মুক্তিদাতা ও তাদের সকল আশার বাস্তবায়নকারী৷ সুতরাং তাঁর হুকুমতের সকল সৌন্দর্য,সৎকার্য ও সুফল সারা বিশ্বকে আচ্ছন্ন করবে৷

ইমাম মাহ্দী (আ.)-এর হুকুমতের রাজধানী হচ্ছে ঐতিহাসিক কুফা শহর৷ সে সময়ে কুফার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং নাজাফও কুফার মধ্যে পড়বে আর সে কারণেই কিছু কিছু হাদীসে নাজাফকে ইমাম মাহ্দী(আ.)-এর হুকুমতের রাজধানী হিসাবে উল্লেখ করা হয়েছে৷

ইমাম জাফর সাদিক (আ.)বলেছেন: ইমাম মাহ্দী (আ.)-এর হুকুমতের রাজধানী হচেছ কুফা শহর এবং বিচার কার্যেরস্থান হচ্ছে কুফার মসজিদ (বিহারুল আনওয়ার খণ্ড- ৫৩, পৃ.-১১)৷

বলাবাহুল্য যে, কুফা শহর বহু দিন আগে থেকেই রাসূল (সা.)-এর বংশের নিকট অতি গুরুত্বপূর্ণ ছিল৷ আলী (আ.) সেখানে হুকুতম করতেন, কুফার মসজিদ ইসলামের চারটি নামকরা মসজিদের একটি সেখানে হযরত আলী (আ.) নামাজ পড়াতেন, খোতবা দিতেন, বিচার করতেন এবং শেষ পর্যন্ত তিনি ঐ মসজিদের মেহরাবে শাহাদত বরণ করেন৷

ইমাম বাকের (আ.)বলেছেন: القائم منا يبلغ سلطانه المشرق و المغرب و يظهر الله عزوجل به دينه علی الدين کله ولوکره المشرکون

কায়েম হচেছ রাসূল (সা.)-এর বংশ থেকে এবং তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের অধিপতি হবেন, আল্লাহ তাকে অপর সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত করবেন, মুশরিকরা অপ্রীতিকর মনে করলেও (কামালুদ্দিন খণ্ড- ১, বাব ২৩, হাঃ ১৬, পৃ.-৬০৩)
captcha