IQNA

23:23 - August 17, 2017
সংবাদ: 2603643

ইমাম রেজার(আ.) সাথে ইমাম মাহদীর মিল

সব নবী এবং ইমামদের সাথে ইমাম মাহদীর মিল রয়েছে, তার মধ্যে ইমাম রেজার(আ.) সাথেও তার সাথে রয়েছে অনেক মিল তথা সাদৃশ্য।

ইমাম রেজার(আ.) সাথে ইমাম মাহদীর মিল


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম রেজা(আ.) যেমন বাহ্যিকভাবে ক্ষমতাধর ছিলেন এবং ক্ষমতায় ছিলেন। ইমাম মাহদীও তেমনি গোনা বিশ্বের উপর হুকুমত করবেন। কেউ তাকে পরাজিত করতে পারবে না এবং সারা বিশ্ব তার হুকুমতের ছায়াতলে চলে আসবে।

ইমাম মাহদী(আ.) তার আবির্ভাবের পর দুনিয়া থেকে সকল অন্যায় ও অন্ধকারকে দূর করবেন এবং গোটা বিশ্বকে আল্লাহর নুরে নুরানি করবেন।

পবিত্র কুরআনে বলা হয়েছে: وَالنَّهَارِ إِذَا تَجَلَّى শপথ দিনের, যখন সে আলোকিত হয় (সুরা লাইল-২) ইমাম বাকের(আ.) বলেছেন: আলোকিত দিন হচ্ছে আমাদের আলে মুহাম্মাদের কায়েম। যিনি সকল জালিমদেরকে উৎখাত করে বিশ্বকে আলোকিত করবেন।

ইমাম রেযা (আ.) এ সম্পর্কে বলেছেন: তিনি যখন কিয়াম করবেন পৃথিবী আল্লাহর নুরে আলোকিত হয়ে যাবে। তিনি ন্যায়ের মানদণ্ডকে এমনভাবে স্থাপন করবেন যে কেউ কারো প্রতি সামান্যতম জুলুম করতে পারবে না। শাবিস্তান
captcha