IQNA

22:33 - August 30, 2017
সংবাদ: 2603720

আয়াতুল্লাহ রুহুল্লাহ শাহআবাদির ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির খ্যাতনামা আলেম ও আধ্যাত্মিক ব্যাক্তিত্ব হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ শাহআবাদির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আয়াতুল্লাহ রুহুল্লাহ শাহআবাদির ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোক প্রকাশ
আয়াতুল্লাহ রুহুল্লাহ শাহআবাদির ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোক প্রকাশ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী’র দপ্তর কর্তৃক প্রকাশিত এক তথ্য বিবরণিতে আজ বুধবার উল্লেখ করা হয়েছে;

বিসমিল্লাহির রাহমানির রাহিম

খ্যাতনামা আলেম ও আধ্যাত্মিক ব্যাক্তিত্ব হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ শাহআবাদির গত সোমবার ২৮শে আগষ্ট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। এ আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাগুরু তার বরকতময় জীবনে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি মানুষের নিকট পৌছে দিতে নিরলসভাবে পরিশ্রম করেছেন। আমি তার ইন্তেকালে মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহর দরবারের মরহুমের আত্মার শান্তি কামনা করছি।

সাইয়েদ আলী খামেনেয়ী

৩০শে আগষ্ট রোজ বুধবার

উল্লেখ্য হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ শাহআবাদির পিতা ছিলেন ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর আধ্যাত্মিক শিক্ষক।
captcha