IQNA

21:59 - September 02, 2017
সংবাদ: 2603732

বাইনুল হারামাইনে ঈদুল আযহার নামাজ (ছবি)

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো ইরাকেও আজ (২য় সেপ্টেম্বর) ঈদুল আযহা পালিত হয়েছে। আজ সকালে দেশটির পবিত্র নগরী কারবালায় বাইনুল হারামাইনে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বাইনুল হারামাইনে ঈদুল আযহার নামাজ (ছবি)

বার্তা সংস্থা ইকনা: আজ সকালে লক্ষাধিক জায়েরের উপস্থিতিতে বাইনুল হারামাইন তথা ইমাম হুমাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর মাযারের মধ্যবর্তী প্রাঙ্গণে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বাইনুল হারামাইনে ঈদের নামাজের ইমামতি করেন শাইখ আহমাদ আল সাফি। নামাজের খুতবাই তিনি হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিস পাঠ করেন " كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤول عَنْ رَعِيَّتِهِ" পাঠ করে বলেন: জেনে রেখ তোমরা সকলেই পাহারাদার এবং একে অন্যের প্রতি দায়িত্বশীল।
এই হাদিসটি পাঠ করার মাধ্যমে তিনি মানুষের চারপাশে তার নিজ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেছেন।
তিনি ন্যায়বিচার ও সততা এবং হিসাবে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন: ধর্ম শুধুমাত্র নামাজ ও রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সম্মান এবং আইনের অনুগমন করাও ধর্মের একটি অংশ/।
iqna



captcha