IQNA

জেনে নিন কোন দুই দেশের মুসলমানেরা হজে অংগ্রহণ করেনি

23:05 - September 02, 2017
সংবাদ: 2603734
জেনে নিন কোন দুই দেশের মুসলমানেরা হজে অংগ্রহণ করেনি
আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের নিকট অন্যতম একটি ধর্মীয় অনুষ্ঠান হজ। এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে সকল মুসলমানই অংশগ্রহণ করে উদগ্রীব থাকে। অথচ বিশ্বের এমন দুটি দেশ রয়েছে যে দেশের কোন হাজিই চলতি বছরে হজ করে আসেনি।
জেনে নিন কোন দুই দেশের মুসলমানেরা হজে অংগ্রহণ করেনি
বার্তা সংস্থা ইকনা: চলতি বছরে যে দুটি দেশে কোন হাজি নেই তার মধ্যে একটি হচ্ছে বলিভিয়া। এই বছরে একজনও হাজি হজে অংশগ্রহণ করেনি। অথচ সেদেশে ১ কোটি জনগণের মধ্যে ১ লাখ ৫০ হাজার মুসলিম অধিবাসী রয়েছে। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ ইসলামিক কেন্দ্রসমূহ সেদেশে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলিতে, বলিভিয়ায় বড় ইসলামী আন্দোলন দেখা গিয়েছে।
হজে কোন হাজি অংশগ্রহণ না করার খাতায় অপর একটি দেশ হচ্ছে ইকোয়াডর। এই দেশেও মুসলমানের সংখ্যা কম নয়। এ সত্ত্বেও চলতি বছরে কোন মুসলমানই হজে অংশগ্রহণ করেনি।
ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার অনুগামী ইনস্টিটিউটগুলো ইকোয়াডরের মুসলমানের সংখ্যা ২ হাজার বলে গণ্য করে। তবে সেদেশে মুসলমানের আরও অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।
iqna

captcha