IQNA

16:56 - September 06, 2017
সংবাদ: 2603767

ইমাম না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত

নিঃসন্দেহে সর্বদা ইমামদের নুরে পৃথিবী পরিচালিত হয়ে থাকে। এবং তাদের বরকতেই মানুষ বেচে আছে এবং রিজিকপ্রাপ্ত হচ্ছে। গাদীরে খূমে মাওলা আলীর ইমামত ঘোষণার মাধ্যমে দীন ইসলাম পূর্ণতা পায়, রিজিক পূর্ণ হয় এবং মহান আল্লাহ দীন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে যান।

ইমাম না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত
ইমাম না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: «ان الله اجلّ واعظم من ان یترک الارض بغیر امام عادل» আল্লাহ অনেক মহান সুতরাং তিনি পৃথিবীকে ইমাম ছাড়া রাখতে পারে না। তিনি আরও বলেছেন: «لو بقیت الارض بغیر امام لساخت» পৃথিবী যদি ইমাম ছাড়া থাকত তাহলে তা ধ্বংস হয়ে যেত।

তিনি আরও বলেছেন: م تخل الارض منذ خلق الله آدم من حجة لله فیها؛আল্লাহ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ইমাম তথা হুজ্জাত রেখেছেন, যদি তা না হত তাহলে পৃথিবীতে আল্লাহর ইবাদত বন্দেগি হত না।

আর এ জন্যই আহলে বাইতের অনুসারীরা বিশ্বাস করে যে কোন সময় দুনিয়া ইমাম ছাড়া থাকতে পারে না এবং ইমাম মাহদীর(আ.) জন্ম হয়েছে এবং তিনি অন্তর্ধানে রয়েছেন। শেষ জামানায় তিনি আবির্ভূত হবেন এবং গোটা বিশ্বকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন।

সূত্র: আল কাফী, ১ম খণ্ড, পৃ: ১৭৯।
captcha