আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি মসজিদে আজ সকালে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় ৪ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা ইকনা: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ফলে দুই জন নিহত হয় এবং অপর দুই জন গুরুত্বর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে পরবর্তীতে তারাও মৃত্যুবরণ করেন। এই হামলার ব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কোন খবর প্রকাশ হয়নি।