IQNA

পাকিস্তানের শিয়া মুসলমানদের ওপর তাকফিরিদের হামলায় নিহত ৫

14:18 - October 10, 2017
সংবাদ: 2604027
পাকিস্তানের শিয়া মুসলমানদের ওপর তাকফিরিদের হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরে ৯ অক্টোবর শিয়া মুসলমানদের ওপর তাকফিরিরা হামলা চালিয়ে ৫ জনকে নিহত ও ৩ জানকে আহত করেছে।
পাকিস্তানের শিয়া মুসলমানদের ওপর তাকফিরিদের হামলায় নিহত ৫

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের প্রাণকেন্দ্র কোয়েটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাসিয়ান রোডে একটি শাক বিক্রির গাড়িতে তাকফিরি সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৫ জনকে নিহত এবং ৩ জনকে আহত করেছে।

নিহতদের মধ্যে তিন জন শিয়া মুসলমান। তারা সকলেই সবজী ব্যবসায়ী। সবজী ক্রয় করার জন্য তারা কোয়েটার বাজার গেলে তাকফিরিদের হামলার স্বীকার হয়।

সাধারণত, এধরণের হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী লাস্কারে জাহাঙ্গু অথবা দায়েশ গ্রহণ করে থাকে।

iqna


captcha