
বার্তা সংস্থা ইকনা: গত ২৫ অগাস্ট থেকে পরিচালিত ওই অভিযানে সেনা সদস্যরা কোথাও নিয়ম ভেঙেছে কি না, তা খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি। মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজে শুক্রবার ওই তদন্তের তথ্য প্রকাশ করা হয়।
তবে তিনি এটাও বলেছেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর ওই অভিযান ছিল বৈধ। সেনাবাহিনী ওই অভিযান শুরুর পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাখাইনে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা। এমটিনিউজ