Connectionivoririenne ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শেইখুল ইসলাম হাজ্ব কানা আদামা গতকাল ৭২ বছর বয়সে হৃদজনিত রোগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুমের জানাযা আজ (১৪ই অক্টোবর) আবিজান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শেইখুল ইসলাম কানা আদামা আইভরি কোস্টের অন্যতম প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। তিনি আইভরি কোস্টের মুসলিম পরিষদের প্রতিষ্ঠাতা এবং ২০০৭ সাল হতে তিনি এ দেশের ইমাম পরিষদের দায়িত্ব পালন করে আসছেন।#1302769