IQNA

14:06 - October 17, 2017
সংবাদ: 2604082

তাজমহল তৈরি করেছে বিশ্বাসঘাতকরা: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিশ্ববিখ্যাত স্থাপনা তাজমহল নিয়ে এক নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে। এ মাসের শুরুর দিকে উত্তর প্রদেশের পর্যটন বুকলেট থেকে স্থাপনাটিকে বাদ দেওয়ার পর থেকে এই নোংরামি শুরু হয়েছে।

তাজমহল তৈরি করেছে বিশ্বাসঘাতকরা: বিজেপি নেতা

বার্তা সংস্থা ইকনা: রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিতর্কিত একজন নেতা সঙ্গীত সিং সোম বলেছেন, এটি তৈরি করেছে বিশ্বঘাতকরা এবং ভারতের সংস্কৃতিতে এটি একটি কলঙ্ক।

রোববার এক অনুষ্ঠানে বিধানসভার সদস্য (এমএলএ) সোম বলেন, উত্তর প্রদেশের পর্যটন বুকলেটে ঐতিহাসিক স্থাপনা হিসেবে তাজমহলের নাম সরিয়ে নেওয়ায় বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু আমরা কোন ইতিহাসের কথা বলছি? যিনি তাজমহল বানিয়েছেন তিনি তার বাবাকে বন্দি করেছেন। তিনি হিন্দুদেরকে গণহত্যা করতে চেয়েছেন। যদি এটা ইতিহাস হয়, তাহলে এটা খুবই দুঃখজনক এবং আমরা এটা পরিবর্তনের ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি।

মুঘল সম্রাট বাবর, আকবর এবং আওরঙ্গজেবকেও সোম বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে ইতিহাসের পাতা থেকে তাদের নাম মুছে ফেলা হবে বলেও তিনি জানিয়েছে।

২০১৩ সালে মুজাফফরনগর দাঙ্গায় যে কয়জন রাজনীতিকের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের মধ্যে এই বিজেপি নেতারও নাম রয়েছে। ওই দাঙ্গার ঘটনায় ৬০ জনের বেশি লোক নিহত হয়। আরটিভি
captcha