আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরাকের বাবিল শহরের দক্ষিণাঞ্চলে ইমাম হুসাইন (আ)এর মাযার জিয়ারত করতে আসা ১৩ জন ইরানী জায়ের হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের "ফুরাত নিউজ" জানিয়েছে: আজ শুক্রবার (১০ম নভেম্বর) ইরাকের বাবিল শহরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৩ জন ইরানী জায়ের হতাহত হয়েছে। এই দুর্ঘটনায় ইরানের ৩ জন নিহত হয়েছেন এবং অপর ১০ জন আহত হয়েছেন।
এই প্রতিবেদন অনুযায়ী, দুটি গাড়ি সরাসরি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন ইরানের নাগরিক।
ফুরাত নিউজ আরও ঘোষণা করেছে: এই দুর্ঘটনায় ইরানের ১০ জন নাগরিক আহত হয়েছেন।