IQNA

জিয়ারতে আশুরায় ইমামে মানসুর বলতে কাকে বোঝানো হয়েছে?

21:36 - November 13, 2017
1
সংবাদ: 2604311
জিয়ারতে আশুরায় ইমামে মানসুর বলতে কাকে বোঝানো হয়েছে?
জিয়ারতে আশুরায় ইমামে মানসুর বলতে ইমাম মাহদীকে বোঝানো হয়েছে। কেননা ইমাম হুসাইনের রক্তের বদলা নেয়ার অধিকার কেবল ইমাম মাহদীর রয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এটা থেকে বোঝা যায় একমাত্র আহলে বাইতের সদস্যই ইমাম হুসাইনের রক্তের বদলা নেয়ার অধিকার রাখেন আর তিনি হলেন ইমাম মাহদী(আ.)।
জিয়ারতে আশুরায় আমরা বলি: আমার বাবা মা আপনার জন্য উৎসর্গীকৃত হোক, আপনার উপর আরোপিত অত্যাচার ও নৃশংসতার শোক সম্ভার আমাদের হৃদয়কে অসহনীয় বেদনাতুর ও মর্মাহত করে তুলেছে। তাই যে প্রভু আপনার অবস্থানকে উন্নত করেছেন এবং আপনার ভালবাসার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন, তাঁরই কাছে প্রার্থনা করি । হে প্রভু আমাকে এমন একদিনের সৌভাগ্য দাও যেদিন মুহাম্মদ (সঃ) ও তাঁর আহলে বাইতগণ (আ.)’র সদস্য ইমাম হযরত মাহদী (আ.)-কে সহযোগিতা করে আপনার রক্তের প্রতিশোধ গ্রহণকারীদের মধ্যে অন্যতম হতে পারি।

পুনরায় প্রভুর কাছে আবেদন করি, আপনাদের জন্য নির্ধারিত 'মাহমুদ'অবস্থানে আমাকেও [ক্ষমতানুযায়ী] উত্তীর্ণ করেন। প্রভু যেন আমার সৌভাগ্যে রাখেন, যাতে আবির্ভাবকারী সত্যভাষী ইমাম মাহদী (আ.) -এর সাথে আপনাদের রক্তের প্রতিশোধ গ্রহণকারী হিসেবে থাকতে পারি । প্রভুর দরবারে আপনাদের যথার্থ সম্মান ও নৈকট্যশীল অবস্থানের উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করি , আপনাদের অসহনীয় শোকে শোকাহত মূর্ছাহত হওয়ার সওয়াব প্রতি শোকাহতকে উত্তম সওয়াব দান করেন। আমাকেও যেন ঐ পুণ্য দান করেন।

আপনাদের (আহলে বাইত) শোক মুসলিম বিশ্বকে বরং সমগ্র বিশ্ব আসমান ও জমিনের প্রতি ছিল অসহনীয় বেদনাতুর । আর শোকাহতদের প্রতি অসহনীয়। হে প্রভু আমি এখন যে অবস্থানে আছি আমাকে তাঁদের শান্তি অনুগ্রহ, ও ক্ষমা থেকে আমাকেও পরিতৃপ্ত কর । হে প্রভু আমি এখন যে অবস্থানে আছি আমাকে তাঁদের শান্তি অনুগ্রহ,ও ক্ষমা থেকে আমাকেও পরিতৃপ্ত কর।

হে প্রভু আমাকে মুহাম্মদ(স.) ও তাঁর পবিত্র আহলে বাইত(আ.)-এর ধর্মে জীবিত রাখ এবং ঐ আদর্শে মৃত্যুবরণ করাও। শাবিস্তান
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
ইমাম মাহদি আঃ এর বিশ্ব বিপ্লবের সদস্য গন কি ভাবে তার দেশে সংগঠিত হবে।যাতে তার আবির্ভাবের পর তার সাথে মিলিত হতে পারে।
captcha