IQNA

17:20 - November 17, 2017
সংবাদ: 2604340

ইন্দোনেশিয়া পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, আগামী ২০২০ সালের মধ্যে ইন্দোনেশিয়ায় এক হাজারটি পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করা হবে।

ইন্দোনেশিয়া পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণের পরিকল্পনা
ইন্দোনেশিয়া পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণের পরিকল্পনা
বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কালা ঘোষণা করেছেন, ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে এসকল পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করা হবে।

তিনি বলেন: পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ পরিকল্পনার মাধ্যমে মসজিদে ব্যবহৃত সকল বিদ্যুৎ ও পানি অপচয় হ্রাস পাবে এবং এর মাধ্যমে পরিবেশগত শিক্ষার সম্প্রসারণ ঘটবে।

এই পরিকল্পনাটি ইন্দোনেশিয়ার উলেমা সংস্থার তত্ত্বাবধায়নে শহর উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ধর্মীয় সংস্থার সহযোগিতায় সম্পন্ন করা হবে।

ইন্দোনেশিয়ায় ৮ লাখেরও অধিক মসজিদ রয়েছে। সেদেশের ধর্মীয় কর্মকর্তাগণ আশাবাদী যে এই প্রকল্প বাস্তবায়নের পর সেদেশের অন্যান্য মসজিদসমূহও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলবে।

iqna


captcha