আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের গণতন্ত্র সুরক্ষিত রাখতে হিন্দুদের সংখ্যাগুরু থাকাটা একান্তই দরকার। ভারতের জনঘনত্বের পরিবর্তন জাতীয়তাবাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে দাবি করেন মোদি সরকারের এই মন্ত্রী।
