IQNA

18:31 - November 24, 2017
সংবাদ: 2604390

পাকিস্তানের মসজিদের নিকটে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সংবাদ সংস্থা জানিয়েছে, পেশোয়ার একটি মসজিদের নিকটে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ফলে এক জন সিনিয়র পুলিশ অফিসার নিহত হয়েছেন।

পাকিস্তানের মসজিদের নিকটে আত্মঘাতী হামলা
পাকিস্তানের মসজিদের নিকটে আত্মঘাতী হামলা

বার্তা সংস্থা ইকনা: আজ দুপুরে মসজিদের নিকটে সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা বিস্ফোরণের ফলে সিনিয়র পুলিশ অফিসার "আশরাফ নুর" নিহত হয়েছেন।

এই হামলা পেশোয়ার হায়াতাবাদ এলাকার জারকোনি মসজিদের নিকটে ঘটেছে।

প্রসিদ্ধ খাইবারের নিকটে পেশোয়ার শহর এবং এই শহরটি পাকিস্তানি সীমান্ত এলাকায় অবস্থিত। এই শহরটি সেদেশের বাণিজ্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ।

iqna


captcha