IQNA

22:37 - November 30, 2017
সংবাদ: 2604442

১৫ মাসে কুরআন হেফজ করলেন তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের হাটায় জেলার দৃষ্টি প্রতিবন্ধী "যয়নাব আসরা উকুর" মাত্র ১৫ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। অডিও প্লেয়ারে কুরআন তিলাওয়াত শ্রবণ করে তিনি কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

১৫ মাসে কুরআন হেফজ করলেন তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী
১৫ মাসে কুরআন হেফজ করলেন তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের এই দৃষ্টি প্রতিবন্ধী তার শিক্ষক এবং অডিও প্লেয়ারে কুরআন তিলাওয়াত শ্রবণ করে তিনি কুরআন হেফজ করেছেন এবং তিনি মাত্র ১৫ মাসে এই কঠিন কাজ সাধ্য করেছেন।

তুর্কী এনাটোলিয়ান নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন: কুরআন হেফজের ক্ষেত্রে সর্বক্ষণ শিক্ষকের সহযোগিতার কারণে তিনি তার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়াও ইজমির শহরের ডর্টমুন্ড কুরআন হেফজ সেন্টারের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেনে।

তুর্কি ধর্মীয় সংগঠনের প্রধান বেনিয়ামিন বেইরাক বলেন: ১৯৭৬ সাল থেকে তুরস্কে স্বীকৃতি প্রাপ্ত হাফেজের সংখ্যা ১২৮৪৪০ জন।

উল্লেখ্য, বর্তমানে তুরস্কের বিভিন্ন কুরআন হেফজ স্কুল এবং সেন্টারে ৭০ হাজার শিক্ষার্থী কুরআন হেফজ করছেন। এসকল শিক্ষার্থীদের জন্য ৫ হাজার শিক্ষক ন্যস্ত রয়েছে।

iqna


captcha