IQNA

মিশরে গির্জায় সন্ত্রাসী হামলায় হতাহত ১০

11:48 - December 30, 2017
সংবাদ: 2604681
মিশরে গির্জায় সন্ত্রাসী হামলায় হতাহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মর্মিলার গির্জায় সন্ত্রাসীদের হামলার ফলে ৫ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছেন।

 মিশরে গির্জায় সন্ত্রাসী হামলায় হতাহত ১০

বার্তা সংস্থা ইকনা: কায়রোর দক্ষিণাঞ্চলীয় হেলওয়ান অঞ্চলের মর্মিলার গির্জায় সন্ত্রাসীরা গতকাল হামলা চালায়। সন্ত্রাসীদের এই হামলার ফলে ৫ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছেন।

মিশরের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা শরীফ ওদেয়ী এ ব্যাপারে বলেন: ক্ষতিগ্রস্তদের হাসপাতালে স্থানান্তর করার জন্য দ্রুত ঘটনাস্থলে ১০টি গাড়ি প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন: বর্তমানে দুই জনের অবস্থা আশংকাজনক।

মিশরের মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মর্মিলার গির্জায় মোট তিন জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে এবং বাকী দু'জন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য কায়রোর সকল প্রবেশ পথে পুলিশ মোতায়েন করা হয়েছে।

iqna

 

 

 

captcha