IQNA

23:54 - January 17, 2018
সংবাদ: 2604821

ক্যামেরুনে মসজিদের নিকটে আত্মঘাতী হামলা: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের ফ্যার নর্থ রিজন শহরের অদূরে ম্যাট্যাকাই এলি গ্রামের একটি মসজিদের নিকটে আত্মঘাতী হামলার ফলে দুই জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন।

ক্যামেরুনে মসজিদের নিকটে আত্মঘাতী হামলা: নিহত ২

ক্যামেরুনে মসজিদের নিকটে আত্মঘাতী হামলা: নিহত ২

বার্তা সংস্থা ইকনা: নর্থ রিজন শহরের গভর্নর মিজায়ওয়া ব্যাকারী এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করে বলেছেন: এই আত্মঘাতী হামলা মঙ্গলবার সন্ধ্যায় (১৬ই জানুয়ারি) ঘটেছে।

তিনি বলেন: আত্মঘাতী হামলাকারী মসজিদের ভিতরে প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা করতে চেয়েছিল। তবে এরপূর্বেই মুসল্লিরা নামাজ শেষ করে মসজিদ থেকে চলে গিয়েছে।

সামরিক কোয়ালিশনের কমান্ডার বুবা দোওবারকেরু বলেন: ক্যামেরুনের জনগণের বোকো হারামের বিভ্রান্তিকর চিন্তাকে চিরতরে বন্ধ করে দেয়ার ইচ্ছা রয়েছে। তবে বোকো হারামের সদস্যরা সর্বদা জনগণের মধ্যে বিভেদ এবং তাদেরকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে।

ক্যামেরুনের ফ্যার নর্থ রিজনে বোকো হারাম বেশ কয়েকবার হামলা চালিয়েছে। নতুন বছরের শুরুতে এই শহরের উত্তরাঞ্চলে আত্মঘাতী হামলা চালিয়েছে ১৫ জনকে হত্যা করেছে। এছাড়াও ১৫ই জানুয়ারিতে দুটি গ্রামের চার ব্যক্তিকে জীবিত পুড়িয়ে হত্যা করেছে।

iqna

captcha