
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। এই মাহফিলটি তুর্কি অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ২০১৭ সালের ১৫ জুলাই তুরস্কের সংসদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানটি অভ্যুত্থানে নিহতদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং তার স্ত্রী আমিনা এরদোগান উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে তুরস্কের প্রসিদ্ধ ক্বারি 'হাফেজ আলী টেল' সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করেছেন।
এই ভিডিওটি বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থিত করা হল: