IQNA

কুরআন অবমানকারীকে গ্রেফতার করেছে পুলিশ

0:27 - February 03, 2018
সংবাদ: 2604954
কুরআন অবমানকারীকে গ্রেফতার করেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সম্প্রতি তাকফিরি গোষ্ঠীর এক সদস্য পবিত্র কুরআন অবমাননা করেছে। পবিত্র কুরআন অবমাননার দায়ে পুলিশ সেদেশের উপকূলীয় শহর মুরসি থেকে তাকে গ্রেফতার করেছে।

কুরআন অবমানকারীকে গ্রেফতার করেছে পুলিশ
বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, মুরসির শহরের ন্যাশনাল সিকিউরিটি ইউনিট তাকফিরি গোষ্ঠীর এক সদস্যের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় পুলিশ দেখতে পায় যে, ঐ ব্যক্তি তার বাড়ীতে অবমাননাকর অবস্থায় পবিত্র কুরআন রাখা ছিলো।
তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: গ্রেফতার করার পর ঘাতক স্বীকার করেছে, সে মুরসি শহরের একটি মসজিদ থেকে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিগুলো চুরি করেছে।
এদিকে পাবলিক প্রসিকিউটর মুরসি শহরের পুলিশকে পবিত্র কুরআন অবমাননা ও চুরির দায়ে ঘাতককে গ্রেফতার ও আটক করে রাখার নির্দেশ দিয়েছে।
iqna

captcha