IQNA

পাকিস্তানে কুরআন অবমাননার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

0:18 - February 04, 2018
সংবাদ: 2604965
পাকিস্তানে কুরআন অবমাননার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন অবমাননার দায়ে পাকিস্তানের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

 পাকিস্তানে কুরআন অবমাননার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল অঞ্চলের পুলিশ প্রায় ৯ মাস পূর্বে পবিত্র কুরআন অবমাননার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

দীর্ঘ কয় মাস ধরে ঘাতকের বিচারকার্য অব্যাহত থাকার পর পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ অঞ্চলের কোট তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাক রুপী জরিমানা ধার্য করেছে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী যদি কেউ ধর্মীয় পবিত্র জিনিসের অবমাননা, ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআনের অবমাননা, ধর্মীয় অনুভূতি ও হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে ব্যঙ্গ করে তাহলে তাকে কঠিন শাস্তি প্রদান করা হয়।

iqna

 

captcha