IQNA

0:13 - February 09, 2018
সংবাদ: 2605002

সেনেগালে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের সরকার সেদেশের কেন্দ্রীয় শহর কাফ্রিনে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছে।

সেনেগালে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করা হবে

সেনেগালে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করা হবে

 

বার্তা সংস্থা ইকনা: সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালী ইতিমধ্যে সেনেগালের কাফ্রিন শহরে (যা বিজ্ঞানের শহর নামে প্রসিদ্ধ) ১৮টি কুরআন স্কুল নির্মাণের জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করেছেন।

কাফ্রিন শহরের একাডেমীর প্রধান 'মাবা বা' এ ব্যাপারে বলেন: মৌলিক ও ধর্মীয় শিক্ষার উন্নয়নের জন্য এসকল স্কুল নির্মাণ করা হবে।

তিনি বলেন: এসকল স্কুলে ধর্মীয় ও কুরআনের ক্লাস ছাড়াও একাডিমিক্যাল ক্লাস যেমন: অংকের ক্লসাও নেওয়া হবে।

উল্লেখ্য, সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ, সেদেশের রাজধানী ডাকার। যদিও সেনেগাল কোন সুবিশাল দেশ নয় এবং কৌশলগত অবস্থানও ততটা গুরুত্বপূর্ণ স্থানেও এর অবস্থান নয়; তারপরও এই দেশটি আফ্রিকা মহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনেগালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই মুসলিম নাগরিক।    

iqna

 

 

captcha