IQNA

2:15 - February 11, 2018
সংবাদ: 2605019

সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গোলান অঞ্চলে ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গি বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে সেদেশের সেনারা।

সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমান ভূপাতিত

 

বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের মিডিয়া আজ সকালে (১০ম ফেব্রুয়ারি) সিরিয়ার গোলান অঞ্চলে তাদের এফ-১৬ জঙ্গি বিমান ধ্বংস হওয়ার খবর ঘোষণা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বিমান ধ্বংস হলেও বিমানের পাইলটদের কোন ক্ষতি হয়নি। বিমানটি মাটিতে পড়ার পূর্বে তারা প্যারাসুট ব্যবহার করে নীচে নামে।

যায়নবাদী মিডিয়া ঘোষণা করেছে জুলান অঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলার খবর ঘোষণা করেছে। ইসরাইলের পক্ষ থেকে এই হামলা এখনও অব্যাহত আছে।

এদিকে সিরিয়ার জাতীয় সংবাদ সংস্থা সানা ঘোষণা করেছে: আজ সকালে ইহুদি সামরিক বাহিনী আল-ওসতি অঞ্চলের একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের একটি বিমান ধ্বংস করেছে।

iqna

 

 

captcha