IQNA

18:30 - February 18, 2018
সংবাদ: 2605085

ইরাকী সেনার হাতে গ্রেফতার হল আইএসের চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামরিক গোয়েন্দা সংস্থা মসুলের উত্তর-পূর্বাঞ্চলে এক নিরাপত্তা অপারেশন চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন ডাক্তারকে গ্রেফতার করেছে।

ইরাকী সেনার হাতে গ্রেফতার হল আইএসের চিকিৎসক


বার্তা সংস্থা ইকনা: ইরাকের সামরিক গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে ঘোষণা করেছে: মসুলের উত্তর-পূর্বাঞ্চল যামান এলাকায় এক নিরাপত্তা অপারেশন চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন ডাক্তারকে গ্রেফতার করেছে। এই ডাক্তার দীর্ঘদিন দায়েশের আহত সন্ত্রাসীদের চিকিৎসা করেছে।
এই চিকিৎসককে ইরাকের সন্ত্রাসবাদের ৪ ধারা অনুযায়ী বিচার বিভাগে শাস্তি প্রদান করা হবে।
ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডরের নির্দেশ এই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। আইএসের গ্রেফতারকৃত সদস্যদের নিকট থেকে তথ্য সংগ্রহের পর এই চিকিৎসকে পুলিশি নজরদারীর মধ্যে রাখা হয় এবং আইএসের সাথে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ইরাকের নিরাপত্তা সংস্থা ৮ মাস যাবত দায়েশের সাথে যুদ্ধ করে গত বছর জুলাই মাসে মসুলকে দায়েশ মুক্ত ঘোষণা করেছে।

iqna

 

captcha