আন্তর্জাতিক ডেস্কঃ বাহরাইনের মানবাধিকার কর্মী নাবিল রাজাবের মুক্তির দাবী জানিয়েছে ২৫ জন ব্রিটিশ এমপি।

আল-বাহরাইন আল-ইয়াওম-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নাবিল রাজাবের বিচারকার্য চলাকালীন সময়ে ব্রিটেনের ২৫ জন এমপি একটি চিঠিতে মানবাধিকার এ কর্মীর মুক্তির জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ব্রিটিশ এমপিরা ঐ চিঠিতে উল্লেখ করেছেন যে, দীর্ঘ ২ বছর ধরে অবৈধভাবে জেলে আটকে রাখা বাহরাইনের সংগ্রামী মানবাধিকার কর্মী নাবিল রাজাবের বিচারের প্রক্রিয়ার বিষয়ে তারা নিরাশ।
রাজাব নাবিলের বিরুদ্ধে বাহরাইনের বিচার বিভাগের প্রতি অবমাননা, প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অবমাননা এবং ইয়েমেনের উপর সৌদি আরবের হামলার বিষয় বিভিন্ন গুজব রটনার মত নানান মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বাহরাইনের একটি আদলতে আজ এ মামলার চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে।#3693493