IQNA

মালয়েশিয়ায় "ওয়াল্ড কুরআন হাওয়ার" ক্যাম্পেইন

19:19 - March 02, 2018
সংবাদ: 2605168
মালয়েশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আগামী রমজান মাসে "World Quran hour" ক্যাম্পেইনের সময়সূচী ঘোষণা করেছে।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসেরে ২২ তারিখে মালয়েশিয়ান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুলতান হজ আহমদ শাহ মসজিদে "World Quran hour" ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার এখলাস ফাউন্ডেশনের প্রধান হেসাম আল-দ্বীন ইয়াকুব বলেছেন: এই ক্যাম্পেইন সোশ্যাল নেটওয়ার্কে বেশ প্রভাব বিস্তার করেছে। গত বছর এই ক্যাম্পেইনের পেজ ৩৫৭ মিলিয়ন বার দেখা হয়েছে। যা ২০১৬ সালের তুলনায় ৮৭ মিলিয়ন বেশী।
তিনি বলেন: এই বছর ১০টি মিডিয়া অংশগ্রহণ করবে এবং ধারণা করা হচ্ছে এই বছর এই ক্যাম্পেইনটি মালয়েশিয়ার সর্ববৃহৎ কুরআনিক ক্যাম্পেইনে পরিণত হবে।
আশা করা হচ্ছে এই বছর এই ক্যাম্পেইনের পেজ ১০০টি দেশ থেকে ৪০০ মিলিয়ন বার দেখা হবে।
iqna

 

captcha