IQNA

17:05 - March 09, 2018
সংবাদ: 2605219

কাবুলে শিয়া মসজিদের নিকটে বোমা হামলা; নিহত ১০ আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: আজ (শুক্রবার) আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের কাছে এক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

কাবুলে শিয়া মসজিদের নিকটে বোমা হামলা; নিহত ১০ আহত ২২


বার্তা সংস্থা ইকনা: স্থানীয় "তুলু নিউজ" ঘোষণা করেছে, আজ একটি মসজিদের নিকটে বোমা বিস্ফোরণের ফলে ১১ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
এদিকে বিস্ফোরণের কিছুক্ষণ পর কাবুলের পুলিশ মুখপাত্র বাসির মুজাহিদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইস্বুটিঙ্গ এক প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসীদের এই হামলার ফলে ৭ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
হামলার ব্যাপারে বাসির মুজাহিদ বলেন: এক ব্যক্তি নিজের দেহের সঙ্গে বোমা বেধে মসজিদের দিকে যাওয়ার সময় নিরাপত্তা চেকপয়েন্টে তাকে থামানো হয় এবং সেখানে সে বোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন: ঘাতক মসজিদের ভিতরে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিলো। মসজিদটিতে সাধারণত হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন নামায আদায় করেন। হাজারা সম্প্রদায়ের নেতা আবদুল আলী মাজারির মৃত্যু দিবস উপলক্ষে আজ মসিজিদটিতে লোকসমাগম বেশি ছিল। ১৯৯৫ সালে আফগান তালেবান মাজারিকে হত্যা করেছিল।
রাশিয়ার ইস্বুটিঙ্গের সাথে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ইসমাইল কাউস বলেন: কাবুলের পশ্চিমে 'পুলে সুখতে" এলাকায় আত্মঘাতী বোমা হামলার ফলে এপর্যন্ত ৬ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এক জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন।
iqna

captcha