IQNA

20:00 - March 15, 2018
সংবাদ: 2605263

মসজিদুল হারামে আযান প্রদানের ইচ্ছায় কুরআন হেফজ করছেন মিশরের যুবক

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দর কণ্ঠস্বরের অধিকার মিশরের যুবক মাহমুদ ফজেল তার ইচ্ছা পূরণের জন্য সম্পূর্ণ কুরআন হেফজ করছেন। মাহমুদ ফজেলের প্রধান ইচ্ছা হচ্ছে মসজিদুল হারামের মুয়াজ্জিন হওয়া।

মসজিদুল হারামে আযান প্রদানের ইচ্ছায় কুরআন হেফজ করছেন মিশরের যুবক

 

বার্তা সংস্থা ইকনা: মাহমুদ ফজেলের কণ্ঠস্বর অনেক মধুর। সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত তার কুরআন তিলাওয়াতের আকর্ষণীয় ভিডিওতে ইতিমধ্যে লক্ষ্য লক্ষ্য ভিউ হয়েছে।

তিনি মিশরের টেলিভিশনে মাসা নামক এক অনুষ্ঠানে বলেছেন: "আমি সম্পূর্ণ কুরআন হেফজ করার চেষ্টা করছি। যাতের করে এর মাধ্যমে আমার ইচ্ছাকে পূরণ করতে পারি। আমা ইচ্ছা হচ্ছে মসজিদুল হারামে আযান দেওয়া।

মাহমুদ ফজেল বর্তমানে মিশরীয় হালওয়ান শহরের একটি কলেজে বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। তিনি মসজিদুল হারামের সর্বকনিষ্ঠ মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করছেন।

মিশরীয় ক্বারী ইউনিয়ন প্রধান মাহমুদ তালাভী এই যুবকের সম্পর্কে বলেন: "তোমার কণ্ঠস্বর অনেক সুন্দর এবং আকর্ষণীয়।

iqna

 

 

captcha