IQNA

জার্মানে ইমাম আলী (আ.) মসজিদে এতেকাফের অনুষ্ঠান

1:18 - March 30, 2018
সংবাদ: 2605384
জার্মানে ইমাম আলী (আ.) মসজিদে এতেকাফের অনুষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের হামবুর্গ ইসলামিক সেন্টারের পক্ষ থেক ১৪তম এতেকাফের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এতেকাফ অনুষ্ঠানে সকাল ও বিকাল কুরআন তিলাওয়াত করা হবে।

জার্মানে ইমাম আলী (আ.) মসজিদে এতেকাফের অনুষ্ঠান 

বার্তা সংস্থা ইকনা: এতকাফের অনুষ্ঠান শনিবার ৩১শে মার্চ থেকে শুরু হবে এবং ২য় এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

যারা এতেকাফে বসবেন তাদের জন্য কর্তৃপক্ষ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বক্তৃতা, শরিয়াতগত প্রশ্ন-উত্তর পর্ব এবং সকাল ও বিকাল কুরআন তিলাওয়াতের অনুষ্ঠান।

এছাড়াও কারবালার বাগ্মী নারী হযরত জয়নাব (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে রবিবার (১ম এপ্রিল) স্থানীয় সময় ১৫টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকল মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়েছে। হামবুর্গে ইমাম আলী (আ.) মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

iqna

 জার্মানে ইমাম আলী (আ.) মসজিদে এতেকাফের অনুষ্ঠান

captcha