IQNA

16:06 - March 30, 2018
সংবাদ: 2605390
আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি ;

দেশীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে কর্মকর্তাদের যত্নশীল হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলি (আ) এর অনুপ্রেরণায় ইরানি জাতি আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করে বিজয় অর্জন করেছে। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি আজ একথা বলেন।

দেশীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে কর্মকর্তাদের যত্নশীল হতে হবে


বার্তা সংস্থা ইকনা: হযরত আলি (আ) এর শুভ জন্মবার্ষিকীর প্রাক্কালে জুমার নামাজের খতিব আরও বলেন, ইরানি জাতি তাঁকে অনুসরণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বিশ্ব আধিপত্যবাদ মোকাবেলা করে মুক্তির পথ খুঁজে পেয়েছে।
পবিত্র মাশহাদ নগরীতে জিয়ারতকারীদের সমাবেশে দেয়া ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ ভাষণের কথা উল্লেখ করে বিশিষ্ট এই আলেম বলেন, ইরানি পণ্য কেনা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশি পণ্য কেনার অভ্যাস গড়ে তোলা হলে ইরানের অর্থনীতি শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
iqna

 

captcha