আন্তর্জাতিক ডেস্ক: ১৩ই রজব তথা ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে নাজাফে তাঁর পবিত্র মাযার ফুল দিয়ে সাজানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের খাদেমগণ ১৪ হাজার ফুল দিয়ে মাযার সুসজ্জিত করেছে।
মাযার সুসজ্জিত করার প্রতিনিধি দলের তত্ত্বাবধায়ক হাজ জাওয়াদ নাদেরী এ ব্যাপারে বলেন: আমরা প্রতি বছর ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরান থেকে হাজার হাজার তাজা ফুল সংগ্রহ করে ইরাকের পবিত্র নগরী নাযাফে নিয়ে এসে তাঁর পবিত্র মাযার সকল প্রাঙ্গণ সাজায়।
ইমামগণের সূচনা ঘটে ইমাম আলী (আ.)এর মাধ্যমে। ৩০তম অমুল ফিলের ১৩ই রজব শুক্রবার পবিত্র ক্বাবা ঘরে ইমাম আলী (আ.) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হযরত আবু তালিব ইবনে আব্দুল মুতালিব ইবনে বানি হাশেম ইবনে আব্দুল মুনাফ [হযরত মুহাম্মাদ (সা.)এর চাচা] এবং তাঁর মাতা ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশেম। পিতা ও মাতা দুই দিক থেকেই ইমাম আলী (আ.)এর বংশ হাশেমীতে পৌছায়।
iqna