IQNA

1:05 - April 08, 2018
সংবাদ: 2605460

আমেরিকার ভেটোতে আবারও আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব আবারও আটকে দিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের অপর ১৪ সদস্য খসড়া প্রস্তাবকে স্বাগত জানালেও আমেরিকা একাই তাতে ভেটো দিয়েছে। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত আবারও এ প্রস্তাব তুলেছিল।

আমেরিকার ভেটোতে আবারও আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত প্রস্তাব

 
বার্তা সংস্থা ইকনা: গত শুক্রবার থেকে ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে গাজার অধিবাসীরা ইসরাইল সীমান্তের কাছে অবস্থান কর্মসূচি পালন করছেন। ওই কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা এবং এ পর্যন্ত অন্তত ৩১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ বিষয়ে আন্তর্জাতিক আইনের আওতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়ে কুয়েত নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে।
প্রস্তাবটি পাস হলে জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস গাজায় গণহত্যার বিষয়ে স্বাধীন তদন্তের পদক্ষেপ নিতেন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, আমেরিকা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ইসরাইলকে গণহত্যা অব্যাহত রাখার সবুজ সংকেত দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে একই ধরণের একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করে আমেরিকা। পার্সটুডে

captcha