IQNA

ইমাম আলী (আ.)এর মাযার প্রাঙ্গণে অগ্নিসংযোগ

23:57 - April 21, 2018
সংবাদ: 2605572
ইমাম আলী (আ.)এর মাযার প্রাঙ্গণে অগ্নিসংযোগ
আন্তর্জাতিক ডেস্ক: আশরাফের নাজাফ প্রদেশের সিভিল ডিফেন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে: আজ ইরাকের পবিত্র নগরী নাযাফে আশরাফে অবস্থিত ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)এর পবিত্র মাযারের হযরত যাহরা (সা. আ.) নামক প্রাঙ্গণে আগুন লেগেছে। তবে এই অগ্নিসংযোগে ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইমাম আলী (আ.)এর মাযার প্রাঙ্গণে অগ্নিসংযোগ
বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)এর পবিত্র মাযারের হায়দারী প্রাঙ্গণের পাশেই নির্মাণাধীন হযরত যাহরা (সা. আ.) প্রাঙ্গণে আগুন লেগেছে। সৌভাগ্যবশত এই অগ্নিসংযোগের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
নাজফের সিভিল ডিফেন্স দলের উদ্ধার কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত অগ্নিসংযোগের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ইরানের জিয়ারত কমিটির প্রধান হাসানের নিকটে বার্তা সংস্থা ইকনা হযরত যাহরা (সা. আ.) প্রাঙ্গণে আগুন লাগার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন: নির্মাণাধীন প্রাঙ্গণে এক শ্রমিকের গদিতে আগুণ লাগার ফলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যবশত এই অগ্নিসংযোগের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
iqna

 

captcha